রৌমারী সংবাদদাতা
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় কৃষি খাতের উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিক গতিশীল করার লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ আগষ্ট বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ নুরুল ইসলাম পাপু মিয়া মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কৃষির টেকসই উন্নয়ন, কৃষি খাতে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির বিষয়গুলো গুরত্ব পায়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়, ডিএই’র অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: আব্দুস সামাদ খান, উপজেলা জামায়াতের আমির সাবেক (ভারঃ) অধ্যক্ষ হায়দার আলী ও উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জ প্রমুখ। অনুষ্ঠানটি কৃষি সম্প্রসারণ অফিসার মো: একরামুল হক পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মো: মাহবুবুল আলম বসুনিয়া। সভায় বক্তব্যে, কংগ্রেসে আধুনিক কৃষির প্রচার ও প্রসারের উপর গুরুত্বারোপ করা হয়। দেশের মানুষের নিরাপদ খাদ্য ও পুষ্টির চাহিদা পুরুনে বিষমুক্ত এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে ফসল উৎপাদনের উপরও গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে তরুন ও নারীদের আধুনিক কৃষির সঙ্গে সম্পৃক্ত করে নতুন কৃষি উদ্দ্যোক্তা তৈরীর উদ্দ্যোগকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তাঁরা। এসময় কৃষির আধুনিক প্রযুক্তি ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক ব্যাক্তি, এলাকার কৃষক, কৃষি উদ্যোক্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে কৃষি অধিদপ্তরের আয়োজিত ষ্টোল পরিদর্শণ করেন প্রধান অতিথিসহ উপস্থিত সকলেই।
রৌমারীতে কৃষি খাতের উন্নয়নে ‘পার্টনার প্রকল্পের কংগ্রেস অনুষ্ঠিত
