নীহারিকা বিদ্যাপীঠে বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রশীদুল আলম শিকদার : জামালপুরের দেওয়ানগঞ্জের ডাংধরা কুমারের চরে অবস্থিত নীহারিকা বিদ্যাপীঠে উৎসবের আমেজে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
“আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিদ্যালয় চত্বর রঙিন হয়ে ওঠে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মোঃ সারোয়ার-ই-আলম, সহ-সভাপতি, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি। তিনি শিক্ষার মানোন্নয়ন, নৈতিকতা ও মানবিকতার বিকাশে বিদ্যালয়ের ভূমিকা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। উদ্বোধনের দায়িত্ব পালন করেন মোঃ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়, বকশীগঞ্জ এবং নীহারিকা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে নতুন দিগন্ত খুলে দেয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ সাবের উদ্দিন দেওয়ানী, সভাপতি, ৮ নং ওয়ার্ড, ১ নং ডাংধরা ইউনিয়ন বিএনপি। তিনি বিদ্যালয়ের অগ্রগতি, শৃঙ্খলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মহসিন উদ্দিন (মিলন), সহ-সভাপতি, ১নং ডাংধরা বিএনপি এবং আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক (অবঃ), রাজিবপুর সরকারি ডিগ্রি কলেজ। আলহাজ্ব মোঃ মোজহারুল ইসলাম, মোঃ হারুন-অর-রশিদ প্রধান শিক্ষক, নীমাইমারী প্রাথমিক বিদ্যালয়।