জামালপুরে ১১ই ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব সংবাদদাতা : জামালপুর ১১ই ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুকুন্দবাড়ি অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আলহাজ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর হানাদার মুক্ত দিবস পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান স্মৃতি ফাউন্ডেশন এর সভপতি মো: আবুল বাশার বাসু।
অনুষ্ঠানে সকল বীর মুক্তিযোদ্ধা ও দেশের শান্তি কল্যাণে দোয়া করা হয়। বিশেষ করে দেশনেত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়। এবং আলোচনা শেষে সকালের মাঝে তবারক বিতরণ করা হয়।