নিজস্ব সংবাদদাতা : ‘মানুষের প্রয়োজনে মানুষ’ এই স্লোগান সামনে রেখে গড়ে উঠা জামালপুরের স্থানীয় সামাজিক সংগঠন বাতিঘর এর উদ্যোগে ১০০ জন হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত সোমবার ৫ জানুয়ারি জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের সাতকুড়া গ্রামে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাতিঘরের নির্বাহী পরিচালক আজিজা সুলতানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সংগঠনের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের সভাপতি মিজানুর রহমান বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে সম্পূর্ণ নিজস্ব তহবিলের মাধ্যমে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই বাতিঘর সংগঠনের মূল লক্ষ্য। চলমান শৈত্যপ্রবাহে আক্রান্ত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানান। উল্লেখ বাতিঘর সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত একটি মানবিক ও সমাজসেবামূলক সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান।
জামালপুরে বাতিঘরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
