বাংলাদেশ মানবাধিকার পরিষদের কার্যনিবার্হী কমিটির সাথে বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সাক্ষাৎ শেষে সোমবার (৭ জানুয়ারি) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ মানবাধিকার পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম । তিনি জানান, আজ ৭ জানুয়ারি। বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কিত দিন। ২০১১ সালের এই দিনে কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফ-এর খুনিরা কিশোরী ফেলানী খাতুনকে গুলি করে হত্যা করে দীর্ঘ সময় কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। আজ ১৫ বছর পেরিয়ে গেলেও সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার হয়নি।

তিনি আরো বলেন: ​”কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর লাশ কোনো সাধারণ ছবি নয়, এটি আমাদের জাতীয় সার্বভৌমত্বের ক্ষত। ১৫ বছর ধরে ভারতের আদালত বিচারের নামে যে টালবাহানা করছে, তা বাংলাদেশের প্রতিটি নাগরিকের আত্মমর্যাদায় আঘাত। ভারত মুখে বন্ধুত্বের বুলি আওড়ালেও সীমান্তে তাদের রাইফেল সবসময় নিরস্ত্র বাংলাদেশিদের বুক লক্ষ্য করে উঁচিয়ে রাখা হয়।”

বাংলাদেশ মানবাধিকার পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান আমিন হেলালী জনগণের জানমালের নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন – মানুষের মধ্যে শান্তি ও সৌহার্দ্য গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে দেশকে ঐক্য ও সংহতির পথে এগিয়ে নিতে হবে। আজকের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা, রাজশাহী, খুলনা ডিভিশনের নেতৃবৃন্দ।