নিজস্ব সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিমযয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ২৯ জানুয়ারি উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, মাদারগঞ্জ এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুম (খরকা), মাদারগঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুমন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, মাদারগঞ্জ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুপ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক।
সভাযয়মোঃ আনোয়ারুল হক, জেলা নির্বাচন অফিসার, জামালপুর প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, এবারের নির্বাচন অন্যান্য সময়ের নির্বাচনের তুলনায় ভিন্ন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা নতুনভাবে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন, তাদের জন্য এটি একটি বড় সৌভাগ্য। দেশের জন্য কাজ করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সামনে এসেছে। তিনি ভোটগ্রহণ কাজে শতভাগ নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, কোনো ধরনের পক্ষপাতিত্ব বা অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
তিনি আরও বলেন, এটি শুধু একটি সরকারি দায়িত্ব নয় এটি একটি পবিত্র দায়িত্ব এবং সারাদেশের মানুষের আমানত। এসময় তিনি আশ্বস্ত করে বলেন, ভোটকেন্দ্রে আনসার, পুলিশ থাকবে। মোবাইল ডিউটি, স্ট্রাইকিং ফোর্স এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে যে কোনো সমস্যায় দ্রু রেসপন্স পাবেন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, ভোটগ্রহণ একটি কষ্টসাধ্য কাজ এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এটি সহজ নয়। তিনি প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে বলেন, আপনাদের অভিজ্ঞতা রয়েছে এবং আপনারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনার সঙ্গে জড়িত। সকল প্রতিকূলতা সত্ত্বেও দাযিত্ব নিষ্ঠার সাথে পালন করার আহ্বান জানান তিনি। যারা ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়াও সভায় উপজেলা নির্বাচন অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, মাদারগঞ্জ বক্তব্য রাখেন। সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁঞা, মাদারগঞ্জ সার্কেল, জামালপুর এবং খন্দকার শাকের আহমেদ, অফিসার ইনচার্জ, মাদারগঞ্জ মডেল থানা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
