স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন সময় মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা করা হয়েছে, মুক্তিযুদ্ধ আমাদের গর্ব ও অস্তিত্ব- মুক্তিযুদ্ধ, একাত্তরকে সামনে নিয়ে বরাবর এগিয়েছি, এখনও আমরা এগিয়ে যাবো। গতকাল শনিবার দুপুরে মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার হবিগঞ্জের মাধবপুরের ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে তেলিয়াপাড়া চা বাগানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ অন্যায়কে সহ্য করে না, বারবার মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, সবশেষে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা আমাদের আরেকটা গৌরবের ও আনন্দের পরিচয়ের ইতিহাস। আমরা জুলাই যুদ্ধকে ধারণ করি, জুলাই সংগ্রামকে ধারণ করি, জুলাই অভ্যুত্থানকে ধারণ করি। মন্ত্রী চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে স্থানীয় এমপিদের দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বিএনপির মহাসচিব বলেন, সবসময় মনে রাখবেন, কোনও রকমের দুর্ঘটনা, খারাপ ঘটনা যেন বিএনপিকে আক্রমণ করতে না পারে। আমাদের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন- দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সংসদের হুইপ জি কে গউছ এমপি, সংসদ সদস্য সৈয়দ মুহাম্মদ ফয়সল, ডা. সাখাওয়াত হাসান জীবন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সমাবেশে প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
Related Posts
এপ্রিলের ২৬ দিনে দেশে এসেছে ২৭২ কোটি ডলারের রেমিট্যান্স
- আজ ডেস্ক
- April 28, 2026
চলতি এপ্রিলের প্রথম ২৬ দিনেই দেশে এসেছে ২৭১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা […]
এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা
- আজ ডেস্ক
- February 20, 2026
পবিত্র রমজান মাসের প্রথম দিনে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী […]
১২ মার্চের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের পূর্ণ বেতন ও ঈদ বোনাস দাবিতে মানববন্ধন
- আজ ডেস্ক
- March 4, 2026
জাতীয় প্রেসক্লাবের সামনে ৪ মার্চ (বুধবার) সকাল ১১ টায় জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের এর […]
