স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন সময় মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা করা হয়েছে, মুক্তিযুদ্ধ আমাদের গর্ব ও অস্তিত্ব- মুক্তিযুদ্ধ, একাত্তরকে সামনে নিয়ে বরাবর এগিয়েছি, এখনও আমরা এগিয়ে যাবো। গতকাল শনিবার দুপুরে মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার হবিগঞ্জের মাধবপুরের ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে তেলিয়াপাড়া চা বাগানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ অন্যায়কে সহ্য করে না, বারবার মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, সবশেষে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা আমাদের আরেকটা গৌরবের ও আনন্দের পরিচয়ের ইতিহাস। আমরা জুলাই যুদ্ধকে ধারণ করি, জুলাই সংগ্রামকে ধারণ করি, জুলাই অভ্যুত্থানকে ধারণ করি। মন্ত্রী চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে স্থানীয় এমপিদের দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বিএনপির মহাসচিব বলেন, সবসময় মনে রাখবেন, কোনও রকমের দুর্ঘটনা, খারাপ ঘটনা যেন বিএনপিকে আক্রমণ করতে না পারে। আমাদের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন- দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সংসদের হুইপ জি কে গউছ এমপি, সংসদ সদস্য সৈয়দ মুহাম্মদ ফয়সল, ডা. সাখাওয়াত হাসান জীবন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সমাবেশে প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
Related Posts
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিকল্পধারার শ্রদ্ধা
- আজ ডেস্ক
- December 16, 2025
নিজস্ব প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিকল্পধারা বাংলাদেশের শীর্ষ […]
ঈদে স্কুল-কলেজে ১৬, মাদরাসায় ২১ দিনের ছুটি
- আজ ডেস্ক
- May 9, 2026
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে […]
হাওরের কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা সহায়তা দেবে সরকার
- আজ ডেস্ক
- May 5, 2026
হাওয়ের বন্যাকবলিত কৃষকদের জন্য সাড়ে সাত হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়ার কথা জানিয়েছেন কৃষি […]
