ময়মনসিংহ মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে ওই শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা জানান, গত ২ এপ্রিল সদর থেকে আসা তিন বছর বয়সী শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শিশুটি হামের পাশাপাশি অন্যান্য শারীরিক অসুস্থতা ছিল। এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ২০ জন ভর্তি হয়েছে। এ নিয়ে হাম আক্রান্ত ৭২ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।