জুলফিকার আলম
জামালপুর শহরের প্রাণ কেন্দ্রে সরদার পাড়ায় অবস্থিত আকাবা আলিয়া মাদরাসার/২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদে বিদায়, হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান উপলক্ষে দোয়া ও আলোচনা সভা গতকাল শনিবার সকাল ১০ টার দিকে জেলা শিল্প কলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে আকাবা আলিয়া মাদরাসা অধ্যক্ষ মো. মিছবাহুর রহমান কাওসারের সভাপতিত্বে ও অফিস এক্সিকিউটিভ মো. মুনিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার চীফ এক্সিকিউটিভ ডিরেক্টর, হযরত শাহজামাল (রঃ) জেনারেল হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বুলবুল জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা মো. আশরাফুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালপুর বড় মসজিদের খতিব মাওঃ মুফতি আব্দুল্লাহ। অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞ বিচারক ইকবাল মাহমুদ, আতিকুর রহমান লুইস, এম এ হান্নান, মাওঃ আমিনুল্লাহ, মোহাম্মদ মজিবর রহমান, ছালেমা খাতুন, শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন কামরুল হাসান মাসুম। আরও উপস্থিত ছিলেন জামালপুর সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মো. তোফাজ্জল হোসাইন, সহকারী অধ্যাপক মামুনুর রশিদ, আকাবা আলিয়া মাদরাসার পরিচালক নাজমুল হক মাসুদ।
জামালপুর আকাবা আলিয়া মাদরাসার দাখিল পরীক্ষারর্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
