ব্রহ্মপুত্রে পোনা ছাড়লেন প্রধানমন্ত্রী

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পোনা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে তিনি এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “ঢাকা থেকে কিশোরগঞ্জের পথে পথে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখতে সড়কের দুই ধারে শত শত নেতাকর্মী, শিশু-কিশোর, নারী-পুরুষ দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। “প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের অভিনন্দনের জবাব দিয়েছেন হাসিমুখে।” পাকুন্দিয়ার কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী কটিয়াদি কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন যান। সেখান থেকে দুপুরে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে গিয়ে জাতীয় মৎস্য পক্ষ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। পাশাপাশি জাতীয় মৎস্যপদক বিতরণ করবেন তিনি। এদিন সরকারপ্রধানের আরও দুটি কর্মসূচি রয়েছে: শোলাকিয়া মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি এবং কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি।