বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বকশীগঞ্জ প্রতিনিধি
বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় জোরপূর্বক বসত দখলের চেষ্টা, ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। গতকাল মঙ্গলবার ১০ নভেম্বর দুপুর ১২ টায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মো: ফরিদ মিয়া। মো: ফরিদ মিয়া সংবাদ সম্মেলনে বলেন, বকশীগঞ্জ পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় ২৮ শতাংশ জমি নিয়ে মো: শাহাজাহান গংয়ের বিরোধ চলে আসছে। এনিয়ে আমি মামলা মোকদ্দমা করলে আদালত আমাকে দুতরফা ডিক্রি দেন। কিন্তু মো: শাহজাহান আমার বসত ভিটা দখলের চেষ্টা, ভয়ভীতি ও প্রাণ নাশের হুমিক দিয়ে আসছে। এতে করে আমি ও পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই হুমকিদাতা মো: শাহজাহানকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এসময় মো: ফরিদ মিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।