শামীম আলম
কোন প্রকার সরকারের অনুমতি ছাড়াই রাস্তার ৪০টি গাছ বিক্রি। অবগত আছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার। জামালপুর জেলাধীন ইসলামপুর উপজেলার ১০নং গাইবান্ধা ইউপি কান্দারচর গ্রামে এই ঘটনাটি ঘটেছে
গতকাল সকাল সাড়ে দশটায় ঘটনাটি ঘটে। কান্দারচর গ্রামের মৃত মারফত আলীর ছেলে আব্দুল হক সরকারের অনুমতি ছাড়াই বিক্রি করেছেন রাস্তার ৪০টি ইউক্লেকটরসহ অন্যান্য গাছ। আনন্দ বাজারের পশ্চিমে ঢেরুর মোড়ো ব্রীজ এর সাথে রাস্তার ৪০টি গাছ বিক্রি করেন আব্দুল হক । তার মধ্যে গত ১১ আগষ্ট মঙ্গলবার ১৮টি গাছ কেটে নিয়েছে ক্রেতা মো:আকুল বাড়ী ডিগ্রীরচর। অজ্ঞাত আরোও ১০-১২ জন।
এলাকাবাসীর পক্ষে মো:গিয়াস উদ্দিন বলেন, আমি গাছ কাঁটতে বাঁধা দিয়েছিলাম। ফলে আমাকে মেরে ফেলার হুমকি প্রদান করা হয়েছে। পরে সাংবাদিক শামীম আলম ও সাংবাদিক মোহাম্মদ নজরুল ইসলাম বিষয়টি অবগত করেন শাহ্ মো:জুবায়ের উপজেলা নির্বাহী অফিসার এবং শাহজাহান আলী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা(নায়েব) কে। এ বিষয়ে মো: শাহজাহান কবীর আকন্দ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, গাইবান্ধা ইউনিয়ন(নায়েব) বলেন, আমি সরেজমিনে তদন্তে গিয়ে জেনেছি ঘটনা সত্য। সকল প্রকার ছবি উঠিয়ে ইএনও স্যারের হোয়াটসএপে দিয়েছি। আগামীকাল ১২ই আগষ্ট আমি ইউএনও মহোদয়কে প্রতিবেদন দিবো। এ বিষয়ে শাহ্ মো:জুবায়ের, উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমি ঘটনা স্থলে লোক পাঠিয়েছি। গাছগুলো সরকারি কি না? যাচাই বাছাই পূর্বক প্রতিবেদন পেলে ব্যবস্থা গ্রহণ করবো।
ইসলামপুরে ৪০টি সরকারি গাছ কেটে বিক্রি
