একটি কৃষিবান্ধব, শিক্ষা বান্ধব, জনবান্ধব ও সুখী-সমৃদ্ধ মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন -মোঃ আব্দুল মজিদ

সেলিম মাহমুদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলাধীন ২নং পোগলদিঘা ইউনিয়নে হ্যাভিওয়েট চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সরিষাবাড়ী উপজেলা শাখার বিপ্লবী ও সংগ্রামী সভাপতি জননেতা মোঃ আব্দুল মজিদ জনগনের ভোটে নির্বাচিত হয়ে পোগলদিঘা ইউনিয়নকে শিক্ষাবান্ধব, কৃষিবান্ধব ও জনবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন। তিনি একজন স্বপ্ন প্রিয় মানুষ, সাধারণ মানুষের মতে অতি সাদামাটাভাবে তিনি চলাফেরা করতে ভালোবাসেন। গ্রামের খেটে খাওয়া কৃষক, শ্রমিক মজুরদের সাথে রয়েছে তার নিবিড় সম্পর্ক। তিনি কাজে বিশ্বাসী একজন মানুষ। পোগলদিঘা ইউনিয়নের চরাঞ্চলে আধুনিক ভূট্টা চাষের উদ্যোক্তা ও প্রবক্তা হিসেবে তার ব্যাপক সুখ্যাতি রয়েছে।
১৯৮১ সালে তিনি সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার কলেজ শাখা ছাত্রদলের সদস্য ১৯৯৬ সালে পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং ২০০৩ সালে তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পালন করেন। তিনি চঊঈঊ এর অধীনস্থ চঝঈ পরীক্ষা পদ্ধতির প্রথম প্রস্তাবকারী ও উদ্যোক্তা এবং জেলা প্রাথমিক শিক্ষা বাস্তাবায়ন কমিটির সদস্য হিসেবে শিক্ষা বিস্তারে যুগান্তাকারী ভূমিকা রেখে সরিষাবাড়ীবাসীকে গর্বিত করেছেন। তিনি স্বপ্ন দেখেন যেখানে কৃষক পাবে তার উপযুক্ত মর্যাদা ও উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য। তিনি প্রত্যন্ত অঞ্চলে বাস করলেও তার চিন্তা চেতনা ধ্যান-ধারণা উচ্চ পর্যায়ের। সরিষাবাড়ীর কৃষি ও কৃষকদের ভাগ্যোন্নয়নে উপজেলা কৃষি কর্মকর্তাদের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
মোঃ আব্দুল মজিদ বলেন-“কৃষক বাঁচলে দেশ বাঁচবে।” রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে তিনি কৃষকদেরকে জৈব সার উৎপাদনে ও ব্যবহারে উৎসাহিত উদ্দীপনা ও অনুপ্রেরণা যুগিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। পোগলদিঘা ইউনিয়নের জনগনের উদ্দেশ্যে তিনি বলেন-জনগন যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে তাদের সেবা করার সুযোগ প্রদান করে, তবে আমি চেয়ারম্যান হিসেবে নয় একজন সেবক হয়ে সেবা দিয়ে যাবো আজীবন। তিনি বলেন, যে জাতি যত বেশি সুশিক্ষিত ও পরিশ্রমি সে জাতি তত বেশি সমৃদ্ধ ও উন্নত। তাই আমাদের দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে হলে সবার আগে আমাদের ছাত্র সমাজের মাঝে সুশিক্ষার আলো ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রয়োগ করতে হবে। দায়িত্বশীল পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধুলা ও লেখাপড়ার মনোরম পরিবেশ তৈরি করতে পারলেই গড়ে উঠবে আদর্শ সন্তান, আদর্শ জাতি ও আদর্শ রাষ্ট্র। শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজ থেকে দূর করতে হবে মাদক, সন্ত্রাস, দূর্নীতি। তাই পণ করেছি আমি চেয়ারম্যান নির্বাচিত হলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকার প্রতিটি প্রতিষ্ঠান হবে বিশ্বাসযোগ্য, গ্রহনযোগ্য, নির্ভরযোগ্য যুগোপযোগী জনবান্ধব, জবাবদিহিমূলক হয়রানিমুক্ত। গ্রাম আদালত হবে অধিকতর শক্তিশালী, সমাজে প্রতিষ্ঠিত হবে ন্যায়বিচার ও সুশাসন; সেই সাথে ইউনিয়ন পরিষদের সকল ত্রানের সুষ্ঠু বিতরন হবে ইনশাল্লাহ। গরীব, দুঃখী, হতদরিদ্র, বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী, অসহায় ও চরাঞ্চলের মানুষ পাবে আস্থার এক নতুন ঠিকানা। পোগলদিঘা ইউনিয়নবাসীর জান-মালের নিরাপত্তা ও তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবো আজীবন। দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ও সরিষাবাড়ী প্রাণপ্রিয় এম.পি জনাব ফরিদুল কবীর তালুকদার শামীমের হাতকে শক্তিশালী করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। সর্বোপরি একটি নিরাপদ, স্বনির্ভর ও সুখী-সমৃদ্ধ সমাজব্যবস্থা গড়ে তোলাই আমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য।