নিজস্ব সংবাদদাতা
মেষ্টা ইউনিয়ন বিএনপি’র সংগ্রামী সভাপতি ও জামালপুর সদর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ আব্দুস সামাদ ছানা’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। মেষ্টা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আলী আকবর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি। মেষ্টা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাষ্টারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎসজীবী দলের সভাপতি আঃ হালিম। এসময় উপস্থিত ছিলেন মেষ্টা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আমজাদ হোসেন ,সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ও ফারাজি স্রমাট,যুবদলের সভাপতি মঞ্জুরুল ইসলাম, শ্রমিকদলের সভাপতি রেহান আলী কিনু ওসেচ্ছাসেবক দলের সভাপতি মোখলেছুর রহমান, প্রমুখ। পরে সকল নেতাকর্মীদের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।
মেষ্টা ইউনিয়ন বিএনপি’র সংগ্রামী সভাপতি আব্দুস সামাদ ছানা’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
