জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

এম.এফ.এ মাকাম
পবিত্র ঈদুল আযহা ২০২৬ উদযাপন উপলক্ষে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ১৯ মে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ জামালপুর সার্কেলের আয়োজনে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ ইউসুপ আলী। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, বিআরটিএ জামালপুর সার্কেল এর সহকারী পরিচালক আনোয়ারুল কিবরিয়া, মোটরযান পরিদর্শক মঞ্জিল হোসেন, জেলা প্রেসক্লাব সভাপতি এম এ জলিল,বাস মালিক সমিতির নেতা দিদারুল আলম কালা সহ আরো অনেকে। এ সময় বক্তারা জেলা সড়ক নিরাপত্তা ও যানজট হিরোশিমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি অবৈধ যান চলাচল বন্ধ করে ঈদে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় হয়রানি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আহব্বান জানানো হয়।