এম.এফ.এ মাকাম
জামালপুরে আন্ত উপজেলা টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার ২১ নভেম্বর সকালের জামালপুর স্টেডিয়ামে এই টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী সহ আরো অনেকে। এ সময় বক্তারা, খেলাধুলার মাধ্যমে মাদক ও সন্ত্রাস মুক্ত থেকে নিজেদের দেহ মন সুস্থ রেখে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার জন্য আহবান জানান। আগামী ২৮ নভেম্বর থেকে জামালপুর জেলার সাতটি উপজেলা ও সদর পৌরসভা মিলে মোট ৮টি দল এই টি-২০ খেলায় অংশগ্রহণ করবে।
জামালপুরে টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
