নিজস্ব সংবাদদাতা
জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য ড.নিলোফার চৌধুরী মনি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য(এমপি) নির্বাচিত হওয়ায় জামালপুর রেড ক্রিসেন্টের পক্ষ থেকে দোয়া মাফফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে জামালপুর রেড ক্রিসেন্ট অফিস প্রাঙ্গনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলা ইউনিটের এডহক কার্যকরী কমিটির সদস্য ড. নিলুফার চৌধুরী মনি মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জেলা রেড ক্রিসেন্ট ইউনিটে আয়োজনে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ও রেড ক্রিসেন্ট এর আজীবন সদস্য, শামীম আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য, মো,ফিরোজ মিয়া, জামালপুর জেলা ইউনিটের সেক্রেটারি খাইরুল ইসলাম লিয়ন, কার্যকর সদস্য ও ব্যবসায়ী আশরাফুল ইসলাম বুলবুল সহআরো অনেকেই। বক্তারা বলেন সমতারভিত্তিতে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে যেমন কাজ করবে। তেমনি নারী অধিকার বাস্তবায়নে দেশে অগ্রণী ভূমিকা পালন করবে নিলোফার চৌধুরী মনি। ন্যায় বিচার প্রতিষ্ঠায়, দুঃখী মানুষের ভাগ্য উন্নয়ন বেকারদের কর্মসংস্থান বৃদ্ধি কাজ করার আহবান জানিয়ে দোয়া করেন। দোয়া মাহফিলে যুব রেডক্রিসেন্টের সদস্যরা অন্যান্য অংশগ্রহণ করেন।
জামালপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত
