জামালপুরে ৩০জন তরুণ তরুণীদের নিয়ে মৌলিক পোশাক প্রশিক্ষণ

তানভীর আহমেদ হীরা
জামালপুরে বেকার তরুণ তরুণীদের মাঝে ২১ দিনব্যাপী ৩০জনকে মৌলিক পোশাক তৈরি প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার ৭ অক্টোবর দুপুরে জামালপুর শহরের বগাবাইদ বোর্ডঘর এলাকায় জামালপুর যুব উন্নয়ন অধিদপ্তর এর উদ্যোগে ও স্বনির্ভর যুব সমাজ কল্যাণ সংস্থার সহোযোগিতায় তরুন তরুনীদের সক্ষমতা বৃদ্ধিতে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ২১ দিনমেয়াদি মৌলিক পোশাক তৈরি প্রশিক্ষণ উদ্বোধন করা হ হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানের প্রশিক্ষণের কোর্স কো-অর্ডিনেটর সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো: রতন মিয়ার সঞ্চালনায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার, অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,জাহিদুল ইসলাম, স্বনির্ভর যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি খন্দকার আহাদুল্লাহ জনী সহ-সভাপতি সাজ্জাদুল হাসান আলিফ, সাধারণ সম্পাদক -শফিকুল ইসলাম,রাসেল মিয়াসহ আরো অনেকেই। বক্তারা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী ৩০জন যুবক-যুবতীরা পোশাক তৈরির মৌলিক ও ব্যবহারিক দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ লাভ করবে।বেকার যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগী তৈরি করতে কাজ করে যাবে স্বনির্ভর যুব সমাজ কল্যাণ সংস্থাটি।