ঝিনাইগাতীতে প্রয়াত বিএনপির মহাসচিব সেতু উদ্বোধনের পর ৩২ বছরেও কাজ হয়নি

ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার প্রাণ কেন্দ্রে মহারশি নদীর উপর ব্রিজপাড় সেতুটি প্রয়াত বিএনপির মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদার উদ্বোধনের পর ৩২ বছরেও আর কাজ হয়নি। ১৯৯৩ সালে তৎকালিন বিএনপির মহাসচিব ঝিনাইগাতী জামে মসজিদের জুম্মার নামাজ শেষে মহারশির নদীর উপর সেতুটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করে উপজেলার জনসাধারণের জন্যে চলাফেরা সহ ব্যবসা বাণিজ্যের এক দিগন্ত পথ উম্মেচন করেন। পার্শবর্তী উপজেলা নালিতাবাড়ির সাথে ঝিনাইগাতী উপজেলার যোগাযোগ ক্ষেত্রে জনস্বার্থে বিরাট ভূমিকা পালন করে এই সেতুটি। ৩২ বছর পার হলেও আজও সেতুটির কাজ না হওয়ার ফলে দূর্ভোগ পোহাচ্ছে জনসাধারণ। এই সেতুটি উপজেলায় প্রথম নির্মণ হলেও পরবর্তীতে উপজেলার বিভিন্ন জায়গায় প্রশস্ত করে সেতু নির্মাণ করা হয়েছে। বর্তমানে সেতুটি জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়ে জনসাধারণ আতংক হয়ে চলাফেরা করে আসছে। সেতুটি প্রশস্ত করে নতুন করে কাজের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন জনস্বার্থে সেতুটি প্রশস্ত করে নতুন আঙ্গিকে কাজ করার জন্যে উদ্যোগ নেয়া হবে।