মাদারগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

রফিকুল বারী
জামালপুরের মাদারগঞ্জে ‘গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় মাদারগঞ্জ উপজেলা পরিষদ (যমুনা) সভাকক্ষে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএনও সুমন চৌধুরী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানা ওসি স্নেহাশিস রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনিন, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, এনজিও প্রতিনিধি জাহিদ হাসান প্রমূখ। কর্মশালা পরিচালনা করেন গ্রাম আদালত মাদারগঞ্জ উপজেলা সমন্বকারী সাইদুর রহমান। এ সময় মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং গ্রাম আদালতের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে সংশ্লিষ্টরা।