মোত্তাছিম বিল্লাহ
জামালপুরের মেলান্দহ উপজেলার আসন্ন মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে চেয়ারম্যান প্রার্থী তৈয়বুর মাষ্টারের পক্ষে মোটরসাইকেল শোডাউন করা হয়েছে। শনিবার (১৩ জুন) বিকালে মাহমুদপুর বাজারের কেন্দ্রীয় ফুটবল খেলার মাঠ থেকে এ শোডাউন বের করা হয়।
জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দিনদিন সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। এরই ধারাবাহিকতায় মেলান্দহ উপজেলা বিএনপির সহ-সভাপতি, ৩ নং মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তৈয়বুর রহমান মাষ্টারের পক্ষে প্রায় এক হাজার মোটরসাইকেল নিয়ে একটি শোডাউন বের করে। মোটরসাইকেল র্যালীতে কর্মী-সমর্থকরা মাহমুদপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিন করে ইউনিয়নের গ্রামগুলো প্রদক্ষিণ করেন। এ সময় কর্মী-সমর্থকরা তৈয়বুর মাষ্টারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আগামী নির্বাচনে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
মাহমদুপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবাদুর রহমান রোমান বলেন, আজকের এই শোডাইন প্রমান করে তৈয়বুর রহমান মাস্টার ইউনিয়নের প্রতিটি মানুষের আস্তা অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সব সময় বিশৃঙ্খলার পরিবর্তে শান্তিতে বিশ^াসী। তাই আমরা দলের পক্ষ থেকে একজনকে চেয়ারম্যান করার জন্য জনগনের রায় প্রত্যাশা করি।
ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিন বলেন, মাহমুদপুর ইউনিয়নে বিএনপি সুসংগঠিত। এখানে কোন ধরনের ভেদাভেদ বা কারো দ্বিমত নেই। আমরা দলের পক্ষ থেকে তৈয়বুর রহমান মাস্টারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাহবুবুর রশীদ বাবলু বলেন, দীর্ঘদিন থেকে ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাস্টার আমাদের দলের পিছনে অনেক শ্রম, মেধা ও অর্থ দিয়ে আসছেন। দলের দুর্দিনে তিনি অনেক জুলম সহ্য করে দলকে ধরে রেখেছেন। এবার সময় এসেছে আমরা জনগনের সমর্থন নিয়ে বিপুল ভোটের ব্যবধানে তৈয়বুর রহমান মাস্টারকে চেয়ারম্যান হিসেবে পরিষদে পাঠাতে চাই।
র্যালী শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় চেয়ারম্যান পদপ্রার্থী তৈয়বুর রহমান মাষ্টার বলেন, মাহমুদপুর ইউনিয়নের মানুষ দীর্ঘদিন থেকে অনেক সুবিধা থেকে বঞ্চিত। এই ইউনিয়নের মানুষকে নিয়ে আগামী দিনে মাহমুদপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে তৈরি করতে চাই। ন্যায়বিচার নিশ্চিত করণ, সার্বিক উন্নয়ন ও আধুনিক ইউনিয়ন গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে ইউনিয়ন বাসীর সমর্থন প্রত্যাশা করেন তিনি।
মেলান্দহের মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী তৈয়বুর মাষ্টারের মোটরসাইকেল শোডাউনে জনতার ঢল
