মেলান্দহে নুটন চেয়ারম্যান এর স্মরণসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
স্মৃতিচারণ, দোয়া ও আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, দুরমুঠ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বারবার নির্বাচিত ১নং দুরমুঠ ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আহাম্মদ আলী খান (নুটন চেয়ারম্যান) এর ২৬ তম মৃত্যুবার্ষিকী। গত রোববার নুটন চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে দুরমুঠ ইউনিয়নের ফুলতলায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শামছুল হক খান মমিন মাষ্টার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর বিএনপির (দক্ষিন) ৫ নং ওয়ার্ড, সবুজবাগ থানার সভাপতি, আশরাফুজ্জামান খান লিটন। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা, আক্রামুজ্জামান খান টুকন, সাবেক ছাত্রনেতা, রহিমুজ্জামান খান রোকনসহ ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। বক্তারা, মরহুম নুটন চেয়ারম্যান এর দেশাত্মবোধ, বর্ণাঢ্য রাজনৈতিক কর্মকাণ্ড ও সমাজ উন্নয়নের তাঁর অবদান সমূহকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন।