ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুর জেলার ঝিনিাইগাতী উপজেলায় আজ শনিবার সকালে আকস্মিক ভাবে মহারশি নদী প্লবিত হয়ে বন্যায় ভাসছে ঝিনাইগাতীবাসী। ভারতের মেঘালয় রাজ্য থেকে পানি ও রাতে প্রচুর বৃষ্টিপাত হওয়ার ফলে মহারশি নদী বন্যার পানিতে প্লাবিত হয়। রাক্ষসী পাহাড়ি ঢলের পানিতে উপজেলার সন্ধাকুড়া, হলদিগ্রাম, তামাগাও, দিঘিরপাড়, বনগাও, চতল, বাঘেরভিটা, ঝিনাইগাতী, পাগলারমুখ, সূরিহারা, কালিনগর, বগাডবি, ঝিনাইগাতী ভূমি অফিস, সদর বাজার সহ সড়ক বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়ে। ব্যবসায়ি প্রতিষ্ঠান ও বাড়ি ঘরে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে । কৃষকের উঠতি ফসলের আবাদি জমি, সহ গৃহপালিত পশুর ক্ষতি সাধিত হয়ে রাস্তাঘাটের জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। বিগত কয়েক বছর থেকে মহারশি নদীর পানি বৃদ্ধি পেয়ে ঝিনাইগাতী বাজারে পানি প্রবেশ করে জানমালের ক্ষতি হয়ে আসছে। নদীর পশ্চিম পাশে বাঁধের মাটি ভরাট না করার ফলে বন্যার পানি প্রবেশ করে বাজারবাসীর ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। এলাকাবাসীর দাবি দ্রুত শহর রক্ষা বাঁধের ব্যবস্থা করে ভয়াবহ বন্যার কবল থেকে রক্ষা করার জন্যে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য মা হমুদুল হক রুবেল বলেন বেড়িবাঁধ নির্মাণ করার জন্যে সংসদে কথা বলেছি আশা করি সমস্যা সমাধান হবে। উপজেলা নির্বাহী অফিসর আল আমীন সকাল থেকে কবলিত এলাকা পরিদর্শন করে বন্যার কবলে পড়া ক্ষয়ক্ষতির পরিমাণ নজরে রাখছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্যার পানি ভাটি এলাকায় নেমে নিন্মঅঞ্চল প্লাবিত হচ্ছে।
শেরপুরের আকস্মিক রাক্ষসী বন্যায় ভাসছে ঝিনাইগাতীবাসী
