সমাজে ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিতামূলক মডেল ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই আমার অঙ্গীকার -মোঃ মাসুদুর রহমান (রাজু মাস্টার)

সেলিম মাহমুদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর জেলার মেলান্দহ উপজেলাধীন আদ্রা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস), মেলান্দহ উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক, আলোকিত মানুষ গড়ার কারিগর, মানবতার ফেরিওয়ালা, সাদা মনের সাদা মানুষ খ্যাত রাজু মাস্টার জনগনের ভোটে নির্বাচিত হয়ে আদ্রা ইউনিয়নকে জামালপুর জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান।
খবর নিয়ে জানা যায়, মেলান্দহ উপজেলা বিএনপি উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য ও আদ্রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আলী নূর সরদারের সুযোগ্য উত্তরসূরী এম এ রশিদ হাফিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান (রাজু মাস্টার) জনকল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি ২০০০ সালে আদ্রা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ২০০৮-২০০৯ সনে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক (২ বার) নির্বাচিত হন এবং শহীদ জিয়ার আদর্শকে বুকের মাঝে ধারণ করে বিএনপির প্রতিটি আন্দোলনে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিশ^স্ত সূত্রে জানা যায়, বাঘাডোবা উচ্চ বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষক মোঃ মাসুদুর রহমান (রাজু মাস্টার) ইতিমধ্যে এলাকার সাধারণ মানুষের পাশে থেকে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সমাজে নারী শিক্ষা উন্নয়ন, বাল্য বিবাহ রোধ, নিরক্ষরতা দূরীকরণ সহ মানুষের আর্থ সামাজিক উন্নয়নে তিনি কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, মাদকমুক্ত, দূর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত, জুয়ামুক্ত, নারী ও শিশু নির্যাতন মুক্ত, সুখি সমৃদ্ধ, হাসি খুশি, নিরাপদ ও আত্ননির্ভরশীল সমাজ প্রতিষ্ঠা করাই আমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য।
তিনি আরও বলেন, গরিব দুঃখী, অসহায়, বৃদ্ধ, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায় প্রবীণ পিতা মাতাদের পাশে থেকে নিজের জীবন উৎসর্গ করতে চাই। জনগণ আমাকে ভোটের মাধ্যমে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে সরকারি অনুদান যথাযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে বিনামূল্যে বন্টণ, গ্রাম আদালতকে অধিকতর শক্তিশালী করে সমাজে ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠা, মানুষের জান মালের নিরাপত্তা ও জবাবদিহিতামূলক সুশৃঙ্খল মডেল ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই আমার অঙ্গীকার।
এলাকার কাঁচা রাস্তাগুলো পাকাকরণ, পাকা রাস্তাগুলো প্রশস্তকরণ ও স্কুল কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ এলাকার প্রতিটি অবকাঠামোগত উন্নয়ন করে উদাহরণ সৃষ্টি করতে চাই।
“মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে, বয়সের মধ্যে নয়”- এই স্লোগানকে সামনে রেখে আমি আদ্রা ইউনিয়নবাসীর মনে জায়গা করে নিতে পারলে আমার জীবন স্বার্থক হবে বলে আমি মনে করি।
রাজপথের লড়াকু সৈনিক, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, বঞ্চিত মানুষের বলিষ্ঠ কন্ঠস্বর মোঃ মাসুদুর রহমান রাজু মাস্টার বলেন, আমি স্থানীয় এমপির হাতকে শক্তিশালী করণের পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে একজন সেবক হিসেবে মানবতার কল্যাণে কাজ করে যেতে চাই আজীবন।
অবশেষে তিনি বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সুপরামর্শ, সুচিন্তিত মতামত ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন এবং এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন চান।