সরিষাবাড়ীতে হিফজুল কোরআন প্রতিযোগিতা

সরিষাবাড়ী সংবাদদাতা
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ সরিষাবাড়ী শাখার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সরিষাবাড়ী শাখা সুত্রে জানা গেছে, জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় উপজেলার ২৫টি মাদ্রাসা থেকে ১৩০ জন হিফজ শিক্ষার্থী হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ সরিষাবাড়ী শাখার সভাপতি হাফেজ সহিদুল ইসলাম। এতে বক্তব্য দেন উপজেলা ইমাম সমিতির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক যোনায়েদ আহমেদ, সাবেক সভাপতি মুক্তি মাহবুবুর রহমান, হাফেজ মাওলানা নুরুল আমিন প্রমূখ। পরে প্রতিযোগিতায় বিজয়ী ৩০ জন শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। এই ৩০ জন জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেল। সরিষাবাটি শাখার সভাপতি হাফেজ সহিদুল ইসলাম বলেন, হিফজুল কোরআন প্রতিযোগিতায় ২৫টি মাদ্রাসার ১৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।