ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল শনিবার সকালে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শাহের আলী ও এলাকাবাসী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহের আলীর পক্ষে রায়হান বলেন রাকিব হোসেন (১৪) নাবালক শিশুর নামে ধর্ষণের চেষ্টায় মিথ্যা বানোয়াট একটি মামলা দায়ের করেছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয় সাংবাদিকদের সত্য তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ করার জন্যে জোর দাবি জানান। শিশু রাকিবের নামে এ ধরণের মামলা করার ফলে এলাকায় নিন্দার ঝড় উঠেছে এবং পারিবারিক ভাবে অশান্তি বিরাজ করছে বলে জানান। এলাকাবাসী জানায় বিয়ের প্রস্তাব প্রত্যাখান করার ফলে তারা মিথ্যা ঘটনা সাজিয়ে ধর্ষণ চেষ্টার মামলা করেছেন যার ফলে সমাজে রাকিবের পরিবার হ্যায় প্রতিপন্ন শিকার হচ্ছে। সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবার সহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
ঝিনাইগাতীতে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
