বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবির সদস্যরা।
গত ১৪ ডিসেম্বর দিবাগত রাত সোয়া ১২ টার দিকে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সাতানী পাড়া বিওপির বিজিবির সদস্যরা ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারত সীমান্তঘেষা সোমনাথ পাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মদের বোতল উদ্ধার করেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতানী পাড়া বিওপির বিজিবির নায়েব সুবেদার ইসমাইল হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা ভারত সীমান্তের কাছে সোমনাথ পাড়া এলাকায় মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করেন। এসময় বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক রেখে পালিয়ে যায় মাদক কারবারীরা। পরে পরিত্যক্ত অবস্থায় ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। মাদক উদ্ধারের পর বকশীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরীভুক্ত করেছেন সাতানী পাড়া বিজিবি।
বকশীগঞ্জে বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার
