বকশীগঞ্জে নাশকতার মামলায় যুবলীগ নেতা আটক

বকশীগঞ্জ সংবাদদাতা ; জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় শাহীন মিয়া (৩৮) নামে এক যুবলীগ নেতা আটক করা হয়েছে। শাহীন মিয়া বকশীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার ১০ জানুয়ারি রাত ৯ টার দিকে বকশীগঞ্জ থানা পুলিশ তাকে পুরাতন গরুহাটি এলাকা থেকে আটক করেন। আটককৃত শাহীন মিয়া পৌর শহরের পুরাতন গরুহাটি এলাকার এবারুল মিয়ার ছেলে। পুলিশ জানায়, গত বছরের ২০ নভেম্বর বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন বাদী ৩৫৯ জনের নামে একটি নাশকতার মামলা দায়ের করেন। ওই মামলায় বেশ কয়েকজনকে আটক করে থানা পুলিশ। পুলিশের অভিযানে শনিবার রাতে যুবলীগ নেতা শাহীন মিয়াকেও আটক করা হয়। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, যুবলীগ নেতা শাহীনকে আটকের পর রোববার দুপুরে কোর্টে পাঠানো হয়েছে।