দেওয়ানগঞ্জে জলবায়ু স্মার্ট কৃষি উৎপাদন প্যাকেজ ও উত্তম কৃষি চর্চার উপর সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ

দেওয়ানগঞ্জ সংবাদদাতা : জামালপুরের দেওয়ানগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের উদ্যোগে জলবায়ু স্মার্ট কৃষি উৎপাদন প্যাকেজ ও উত্তম কৃষি চর্চার উপর সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ গ্রহণ করেন, কমিউনিটি মার্কেট এজেন্ট ও উৎপাদক দলের লিডারগণ। দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের বেইস ট্রেনিং সেন্টারে সোমবার সকালে ১২-১৩ জানুয়ারি ২০২৬ প্রশিক্ষণে বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিফাত উল্ল্যাহ। মঙ্গলবার ১৩ জানুয়ারি প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ ফরিদ। এছাড়া বক্তব্য রাখেন, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) কৃষিবীদ মোঃ বাবুল মিয়া। জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস্ ফর ইমপ্রুভড নিউটিশন (জেসমিন প্রকল্প) টি অষ্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অষ্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (এএনসিপি) মাধ্যমে বাস্তবায়িত হয়ে আসছে। প্রশিক্ষণে অংশ নেন ২৫ জন কমিউনিটি মার্কেট এজেন্ট ও উৎপাদক দলের লিডারগণ।