বকশীগঞ্জের ভাটি কলকিহারা-লুৎফরগঞ্জ বাজার এলাকায় লিপুর সামাজিক উন্নয়ন ভূমিকায় তুষ্ট এলাকাবাসী

খাদেমুল ইসলাম ; জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা ঘেষা বকশীগঞ্জ উপজেলার মেরুর চর ইউনিয়নের ভাটিকলকিহারা ও লুৎফরগঞ্জ বাজার এলাকাটি খুবই গুরুত্বপূর্ণ। লুৎফরগঞ্জ বাজার স্থাপনের পরে এখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান হয়েছে। গড়ে উঠেছে ব্যবসা বাণিজ্য ও হাট বাজার। এখনকার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও রাজনীতিক মরহুম লুৎফর রহমানের নামে প্রতিষ্ঠিত হয়েছে লুৎফরগঞ্জ বাজারটি। এখানে প্রতিষ্ঠিত ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান রাস্তা ঘাট সহ নানা উন্নয়নমূলক কাজ হয়েছে লুৎফর রহমানের প্রচেষ্ঠায়। তার মৃত্যুতে শূন্যতা দেখা দিয়েছে এলাকায়। এক্ষেত্রে এলাকার হাল ধরেছেন মরহুম লুৎফর রহমানের ছোট ভাই মোঃ রকিবুল রহমান লিপু। ভাটি কলকিহারা গ্রামের নদী ভাঙ্গন প্রতিরোধ, সেখানে রাস্তা-ঘাট স্থাপন ও সড়ক সংস্কার, ফকিরপাড়া হতে কলকিহারা জামালের গুদারাঘাট এলাকায় ব্রীজ নির্মাণ, লুৎফরগঞ্জ বাজার উন্নয়ন সহ বিভিন্ন সমস্যা সমাধানের কাজ করে যাচ্ছেন বলে জানান, লিপু। লিপু বকশীগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম সদস্য, ওয়ার্ড বিএনপি নেতা ও কেন্দ্র কমিটির সদস্য সচিব। কয়েকদিন আগে মেরুরচর ইউনিয়নের লুৎফরগঞ্জ বাজারে ওয়ার্ড বিএনপির উদ্যোগে এবং রকিবুল রহমান লিপুর নেতৃত্বে আয়োজন করা হয়েছিল সাবেক প্রধান মন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিলের। এতে বক্তব্য রেখেছেন, বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ উপজেলার বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া ও মাহফিলের পরে মুক্ত আলোচনায় উঠে আসে এলাকার নানা সমস্যার বিষয়াদি। এসব সমস্যা সমাধানে যেন আগামী নির্বাচনে যিনিই দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ আসনের নির্বাচিত প্রতিনিধি হবেন তিনি যেন তা সমাধানে সর্বাধিক গুরুত্ব আরোপ করেন। ঐ দিন দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে ছিলেন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্যগণ। তারা এ এলাকার উল্লেখযোগ্য সমস্যার বিষয়গুলো অবহিত হন এবং আগামীতে এসব সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।