বাংলাদেশ মানবাধিকার পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

শনিবার (২৪ জানুয়ারি) কার্যালয়ে বাংলাদেশ মানবাধিকার পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন 

এ উপলক্ষে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁর সাথে সাক্ষাৎ করে মানবাধিকার সংক্রান্ত চলমান কার্যক্রম, দেশের সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। সৌজন্য সাক্ষাতে মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় বাংলাদেশ মানবাধিকার পরিষদের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম এ সময় বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।

সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ তাঁর দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীপ কো-অর্ডিনেটর মঈন উদ্দিন, সেন্ট্রাল কো-অর্ডিনেটর রাশিদা আহমেদসহ খুলনা ডিভিশন, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর নেতৃবৃন্দ ।