তানভীর আহমেদ হীরা
জলবায়ু ও নারী : সমস্যা ও সম্ভাবনা নিয়ে জেলা পর্যায়ে বিভিন্ন এনজিও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা মঙ্গলবার ২১ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে দিনব্যাপী প্রকল্প এম্পাওয়ার ওমেন ফর ক্লাইমেট রেসিলিয়েন্ট সোসাইটিজ ফেইজ ২ এর আওতায় তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থা ও গনচেতনার আয়োজনে জলবায়ু ও নারীর সমস্যা সম্ভাবনা নিয়ে সরকারি বেসরকারি সুশীল সমাজের প্রতিনিধি পেশীজীবি ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা হযেছে। সভায় তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার সভানেত্রী শামীমা খানের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বাবু, অতিথি, স্থানীয় সরকার উপ-পরিচালক মৌসুমী খানম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ মঞ্জুরুল আলম,মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার নাসরীন আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক, দিলরুবা ইয়াসমিন,গনচেতনার সমন্বয়কারী ফাতেমা নার্গিস সহ আরো অনেকই।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে প্রান্তিক পর্যায়ে বিরুপ প্রভার সমস্যা সৃষ্টি হতে শুরু করেছে। কৃষিতে মারাত্নক ব্যাহত হচ্ছে। নারী উদ্যোক্তাদের উৎপাদন কার্যক্রম থমকে যায়। বাজারজাত প্রক্রিয়া প্রতিবন্ধকতার কারণে অর্থনৈতিক অগ্রযাত্রা কে বাধাগ্রস্ত করছে। নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে একটি টেকসই সমতাভিত্তিক সমাজ গড়ে উঠবে।
জলবায়ু ও নারী : সমস্যা ও সম্ভাবনা নিয়ে জেলা পর্যায়ে বিভিন্ন এনজিও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা
