দেওয়ানগঞ্জ ২ ব্যক্তিকে ১ বছর ও ১ ব্যক্তি কে ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

খাদেমুল ইসলাম
দেওয়ানগঞ্জ উপজেলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রিয়াদ (৩০) ও এনাতুল হক (৩২) কে ১ বছর ও জহুরুল হক (২৯) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। আদালত পরিচালনা করেন, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ জহুরুল হোসেন। অভিযুক্ত রিয়াদ ও এনাতুল কে ১৭ পিছ ট্যাপেন্টাডল টেবলেট ও জহুরুল হক জুয়েল কে ১ পিছ ট্যাপেন্টাডল টেবলেট সহ গ্রেফতার করে, পরে ভ্রাম্যমান আদালতে তাদের কে সাজা প্রদান করা হয়। প্রশাসন সুত্রে জানা যায়, উল্লেখিত ৩ ব্যক্তি কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড ও একজন কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।