নিজস্ব সংবাদদাতা
জামালপুরে দরিদ্র ও মেধাবী ৫৯ শিক্ষার্থীর মাঝে গতকাল শনিবার ২১ নভেম্বর এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেছে জেলা পরিষদ। ২০২৫-২৬ অর্থবছরের আওতায় জেলার এসব শিক্ষার্থীকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৯০ হাজার টাকার বৃত্তি দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেডিকেল কলেজের ২ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫ জন এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থী রয়েছেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা। এ সময় জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার প্রসারে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে উৎসাহিত করতে এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জামালপুরে ৫৯ মেধাবী শিক্ষার্থী পেল ১০ হাজার টাকা করে বৃত্তি
