নিজস্ব প্রতিনিধি
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজীপুর বাজারে প্রায় ১ লক্ষ টাকা ব্যয়ে শৌচাগার নির্মাণের কার্যক্রমের উদ্বোধন গতকাল করা হয়েছে। জানা যায় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে বাজারের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় হাজীপুর বাজারে গণ শৌচাগার নির্মাণ করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন মেষ্টা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ বজলুল করিম, অফিস সহকারী আব্দুর রহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ বিষয়ে মেষ্টা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ বজলুল করিম বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় বাজার উন্নয়নের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে একটি শৌচাগার নির্মাণ করা হয়েছে। এতে করে উপকৃত হবে বাজারে আসা কয়েক হাজার মানুষ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলিম বলেন বাজারের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় হাজীপুর বাজারে গণ শৌচাগার নির্মাণ করা হচ্ছে। মেষ্টা ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন বলেন বাজারের উন্নয়নের জন্য গণ শৌচাগার নির্মাণ করা হচ্ছে।
হাজীপুর বাজারে শৌচাগার নির্মাণ কার্যক্রমের উদ্বোধন
