রৌমারী সংবাদদাতা
সারা দেশে কিছু দিন থেকে আমন মৌসুমে সার না পেয়ে কৃষকগন সারের জন্য বিভিন্ন জায়গায় ছটফট করে ঘুরছিল। গত ৭ সেপ্টেম্বর ডিলারদের পয়েন্ট থেকে সার বিতরণের খবর পেলে কৃষকরা ছুটে আসে ডিলারের পয়েন্টে। রোদের খরতাপের মধ্যে দীর্ঘক্ষণ বসে থেকে ডিলারের গরিমশির এক পর্যায়ে কৃষকগণ মেসার্স মিতা এন্টারপ্রাইজ গুদাম ভেঙ্গে শতাধিক সারের বস্তা নিয়ে যায়। একই দিনে দুপুর ১২ টার দিকে তুরা রোড অনুপম ট্রেডার্সে সার বিতরণের সময় কৃষকদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয় এবং এক পর্যায়ে কিছু মারামারির ঘটনা ঘটে। পরে প্রশাসিক ভাবে নিয়ন্ত্রণে এনে সার বিতরণ করা হয়। এমতাবস্থায়, প্রশাসনিক ভাবে জরুরি বৈঠকে খুচরা বিক্রেতাদের মাধ্যমে ন্যায্যমুল্যে সার বিক্রির সিদ্ধান্ত হয়। বলা হয় অতিরিক্ত মূল্যে সার বিক্রি করা হলে কঠোর ভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে রৌমারী কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে রাব্বি ট্রেডার্স প্রোঃ আশরাফুল ইসলাম নিউ মার্কেট রোড ও মন্ডল ট্রেডার্স প্রোঃ মজাহার মন্ডল টিএন্ডটি রোড। ২ টি পয়েন্টে ন্যায্য মুল্যে সার বিক্রি করা হচ্ছে। সার ক্রেতা কৃষক আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, রহমান আলী, জাকির হোসেনসহ অনেকেই জানান, আমাদের প্রয়োজনের তাগিদে সার নিতে হচ্ছে। কৃষি অধিদপ্তর থেকে ন্যায্য মূল্যে সার বিক্রির জন্য দেয়া হয়েছে। আমরা এখান থেকে ন্যায্যমুল্যে সার নিচ্ছি। উপজেলা কৃষিবিদ মাহবুবুল আলম বসুনিয়া বলেন, রৌমারীতে কৃষকের সারের সমস্যা মেটাতে রৌমারী বাজারে ন্যায্যমূল্যে সার বিক্রির জন্য দুটি পয়েন্ট করা হয়েছে। তবে খুচরা বিক্রেতা ও ডিলারদের কোন অনিয়ম থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
রৌমারীতে ২ টি পয়েন্টে ন্যায্যমূল্যে সার বিক্রি
