ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ শনিবার বিকাল তিনটার সময় ঝিনাইগাতী উপজেলার হল রুমে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনকল্পে শেরপুর জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন: বাংলাদেশের বনাঞ্চলে বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী সংরক্ষণ ও রেইনট্রোডাকশন ও হাতি মানুষ দ্বন্দ্ব নিরসন শীর্ষক প্রকল্প ও বন্যপ্রানী ব্যবস্থাপনা প্রজাতি সংরক্ষণ বিভাগের বাস্তবায়নে সেমিনারটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর তিন আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। ময়মনসিংহ বিভাগের বন কর্মকর্তা নূরল কবীর, শেরপুর পুলিশ সুপার এ,কে,এম জহিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আল- আমীন, মনিষা আহাম্মেদ, বিএনপির আয়বাক শাহাজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম আয়বায়ক তৌহিদুর রহমান, আব্দুল মান্নান ওসি এস,এম নূর মোহাম্মদ সহ সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল বলেন হাতি মানুষের দ্বন্দ্ব দীর্ঘ দিন থেকে সৃষ্টি হয়েছে। আমি এ বিষয়ে জাতীয় সংসদে কথা বলেছি শীঘ্রই সু সংবাদ পাবেন। বিএনপি সরকার হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনকল্পে কাজ শুরু করেছে। হাতি মানুষের দ্বন্দ্বে মানুষকে সহনশীলতা হতে হবে হাতির প্রতি। হাতিকে কখনো বিরক্তি করা যাবে না। হাতি ও মানুষের দ্বন্দ্বে প্রতি বছর জানমালের ক্ষতি সাধিত হয়ে যাচ্ছে। এ থেকে বাহির হতে সময়ের প্রয়োজন বলে জানান।
শেরপুরের ঝিনাইগাতীতে হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনকল্পে সেমিনার অনুষ্ঠিত
