শামীম আলম : বিনা উপকেন্দ্র জামালপুরে বিনা উদ্ভাবিত বিনালেবু-১ এর অঙ্গজ বংশবিস্তার, পরিচর্যা ও উৎপাদন কৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্রে এই কৃষক প্রশিক্ষণের আয়োজন করে। উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলম শরীফ খানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ময়মনসিংহ বিনার পরিকল্পনা ও উন্য়ন শাখা প্রধান এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশিকুর রহমান, উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোহাম্মদ নুরুন-নবী মজুমদার, হর্টিকালচার জামালপুরের ডিডি কৃষিবিদ মোহাম্মদ শাখাওয়াত আকরাম, উদ্যানতত্ত্ব বিভাগের উধ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মো:শামছুল আলম, উপজেলা কৃষিবিদ এমদাদুল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. রাখি রানী সরকার প্রমূখ। বক্তরা বলেন,কৃষক তার নিজের মতো করে লেবু গাছের ঠিকমতো পরির্যয়া ও সময় মতো পানি সার বিষ প্রয়োগ করতে হবে। লেবু আমাদের অনেক উপকারে আসে এই ফলটি রয়েছে ভিটামিন সি। এই প্রশিক্ষণে ৫০ জন কৃষক কৃষানী অংশ নেয়।
জামালপুরে বিনালেবুর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
