জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক মালিক সমিতি বার্ষিক সাধারণ সভা ও দোয়া

নিজস্ব সংবাদদাতা : জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ৬ ডিসেম্বর জেলা পরিষদ মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, সমিতির প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এবং জামালপুর সদর ৫ আসনের বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী,এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বাপ্পী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.বি.এম মাকসুদুর রহমান সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক,ড্যাব জেলা শাখার আহ্বায়ক ডাঃ আহাম্মদ আলী আকন্দ, আশরাফুল ইসলাম বুলবুল সহ প্রমুখ। সাধারণ সভায় জামালপুর জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সেবা সম্প্রসারণ ও বেসরকারি স্বাস্থ্যখাতের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। সংক্ষিপ্ত আলোচনার পরে বিএনপি’র চেয়ারম্যান বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামানায় দোয়া ও মোনাজাত করেন।