শুভ্র মেহেদী
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জামালপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিকালে জামালপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা করে জেলা যুবদল। শহরের বকুলতলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা যুবদলের সদস্য ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী খায়রুল ইসলাম লিয়নের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও মেয়র প্রার্থী শামীম আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও রেডক্রিসেন্ট জামালপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান জিলানী, জেলা জাসাসের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম সজল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রানা ম্যানশন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচার বিরোধী লড়াই সংগ্রামের মধ্যদিয়ে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে বিদায়ের মধ্যদিয়ে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা পেয়েছে। এই লড়াই সংগ্রামে যুবদলের প্রতিটা নেতাকর্মী অসামান্য অবদান রেখেছে। বর্তমানে দেশনায়েক তারেক রহমানের নেতৃত্বে সবার আগে বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার সেটি বাস্তবায়নে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
জামালপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
