এম.এফ.এ মাকাম
জামালপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নাম ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল মোমেন আকন্দ কাউসার। এ ঘটনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরুল মোমেন আকন্দ কাউসার জানান, সোমবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাম জড়িয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। তিনি দাবি করেন, উল্লেখিত ঘটনায় তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি জানান, যে ঘটনার সাথে তাকে জড়ানো হয়েছে, সেই জামালপুর হাইস্কুল মসজিদ কমিটির সাথে তিনি কোনোভাবেই সংশ্লিষ্ট নন। মসজিদ কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সম্মানিত ইমাম ও সাধারণ সম্পাদকসহ মুসল্লিদের সঙ্গে তার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। বিশেষ করে মসজিদের মতো একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয়ে তিনি সবসময়ই শ্রদ্ধাশীল এবং সংবেদনশীল। জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক নুরুল মোমেন আকন্দ কাউসার বলেন , সম্মানিত ইমাম মহোদয়ের সাথে তার প্রায় ১৯ বছরের সুসম্পর্ক রয়েছে এবং কখনো কোনো ধরনের বিরোধ বা দূরত্ব তৈরি হয়নি। তিনি সবসময় সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে মানুষের পাশে থাকার চেষ্টা করেন বলেও জানান। তিনি অভিযোগ করে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। মুলত রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যেই তার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে। একইসাথে ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিনয়ের সাথে আহ্বান জানান তিনি। এ ব্যাপারে নতুন হাইস্কুল জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তারেক চৌধুরী বলেন, জামালপুর নতুন হাই স্কুল মসজিদে আইপিএস নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে। এইখানে চাঁদাবাজি বা কোন বিষয় ঘটে নি। আর উক্ত ঘটনায় কোন অবস্থাতেই স্বেচ্ছাসেবক দলের নেতা নুরুল মোমেন আকন্দ কাউসার সম্পৃক্ত নয়। এ ব্যাপারে নতুন হাই স্কুল জামে মসজিদের ইমাম আলা উদ্দিন বলেন, বিষয়টি শুধুমাত্র ভুল বুঝাবুঝি। কিন্ত এইটাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার সহ কিছু গণমাধ্যমে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল মোমেন আকন্দ কাউসার এর নাম জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। যা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। এছাড়াও আমার নিজের ফেইসবুক আইডি আমি নিজেই ব্যবহার করি। এক্ষেত্রে অন্য কেউ আমার ফেইসবুকে কোন লিখা দেওয়ার প্রশ্নই উঠে না সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এমন উপস্থিত ছিলেন।
জামালপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল নেতার সংবাদ সম্মেলন
