রফিকুল বারী
আসন্ন আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে এক বিশাল মোটরসাইকেল শো – ডাউন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৬ ই জুন বিকেল চার ঘটিকায় বালিজুড়ী এফ এম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বিশাল মোটরসাইকেল শো -ডাউন বালিজুড়ী বাজারের প্রধান সড়ক হয়ে চৌরাস্তা প্রদক্ষিণ করে উপজেলা হাওয়াই রোডে গিয়ে শেষ হয়।
শো -ডাউনে আর্জেন্টিনার পতাকা, ব্যানার, জার্সি পরিধান করে ও বাদ্যযন্ত্র সহ শতাধিক সমর্থক অংশগ্রহণ করেন। এ সময় ক্ষুদে সমর্থকদের উপস্থিতি ভিন্ন মাত্রা যোগ করে। শো -ডাউনে অংশ নেওয়া চর গাবের গ্রামের আবু রায়হান জানান, তাঁরা ছোট থেকেই আর্জেন্টিনা দলকে সমর্থন করেনএবং এবারও দলের সাফল্য দেখতে চান। বিভিন্ন শ্রেণীর সমর্থকরা তাঁদের প্রিয় দল ও খেলোয়াড়দের প্রতি ভালোবাসা প্রকাশ করে আর্জেন্টিনা জয় কামনা করে।
শো -ডাউনে কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি সরাসরি সম্পৃক্ত না থাকলেও আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে বিভিন্ন এলাকার আর্জেন্টিনা সমর্থকদের একত্রিত করে এ আয়োজন করা হয়। কণ্ঠশিল্পী রাহিদা লগ্না তাঁর কন্ঠে আর্জেন্টিনার সমর্থনের গান গেয়ে উৎসাহ – উদ্দীপনা দেন আর্জেন্টিনা সমর্থকদের ।
শো-ডাউন শেষে সমর্থকরা বলেন, খেলায় হার-জিত থাকবেই । তবে আমরা এমন কোন কর্মকান্ডে জড়াবো না, যার কারণে জনদুর্ভোগ বা বিশৃঙ্খলার সৃষ্টি হয়।। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের প্রিয় দলের প্রতি সমর্থন জানাচ্ছি। গত আসরে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এবারও আমরা আশাবাদী দলটি ভালো খেলবে এবংশিরোপা ধরে রাখবে।আমাদের দলে বিশ্বসেরা তারকা লিওনেল মেসি এবং এঞ্জেল ডি মারিয়া – এর মতো খেলোয়াড় রয়েছেন।
পুরো শো – ডাউনে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। সমর্থকরা স্লোগান, পতাকা প্রদর্শন এবংপ্রিয় দলের জার্সি পরে মাদারগঞ্জ বাসির দৃষ্টি আকর্ষণ করেন।
মাদারগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের এক বিশাল মোটরসাইকেল শো- ডাউন, অংশ নিল ক্ষুদে আর্জেন্টিনার ভক্তরাও
