রৌমারী সংবাদদাতা
কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী সদর হাসপাতালের সামনে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অমান্য করে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করায় সালেহা ডায়াগনস্টিক সেন্টার নামের প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে এবং জেল-জরিমানা। মঙ্গলবার ৬ অক্টোবর দুপুরে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান চালায়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাহবুবুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
এসময় রৌমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা আব্দুস সামাদ, রৌমারী থানা পুলিশ এসআই আদনান, কনস্টেবল ও স্যানিটেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিদা বেগম উপস্থিত ছিলেন।
জানা গেছে, অবৈধভাবে পরিচালিত হচ্ছিল সালেহা, সিটি, সেবা ডায়াগনস্টিক সেন্টার গুলি। ডায়াগনস্টিক সেন্টার গুলি অবৈধভাবে পরিচালিত হওয়ায় গত ২০ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা সিভিল সাজর্ন স্বপন কুমার বন্ধের জন্য পত্রের মাধ্যমে নির্দেশনা দিলে গায়ের জোরে এবং নির্দেশনা উপেক্ষা করে চালিয়ে যাচ্ছিল সালেহা ডায়াগনস্টিক সেন্টার।
অবৈধভাবে সালেহা ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ না করায় জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাহবুবুল হাসান ভ্রাম্যমান আদালত বসিয়ে সিলগালা করেন এবং ৫ হাজার টাকা জরিমান অনাদায়ে ৫ মাসের জেল দেয়া হয়। এদিকে অন্য দুটি ডায়াগনটিস্টক সেন্টার বন্ধ করে না দেয়ায় মানুষের মাঝে সমালোচনার ঝড় বইছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাহবুবুল হাসান বলেন, জেলা প্রশাসনের নির্দেশে অবৈধভাবে পরিচালিত ডায়াগনস্টিক সেন্টারটি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সিলগালা ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৫ মাসের জেল দেয়া হয়।
রৌমারীতে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জেল-জরিমানা
