সেলিম মাহমুদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর সদর উপজেলার ৭নং ঘোড়াধাপ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী অত্র ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনবান্ধব জননেতা মোঃ শহিদুল ইসলাম জনগণের ভোটে নির্বাচিত হয়ে ঘোড়াধাপ ইউনিয়নকে একটি যুগোপযোগী, নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য ও জবাবদিহিতামূলক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান।
খবর নিয়ে জানা যায়, তিনি সমাজসেবায় নিজেকে নিয়োজিত করেছেন। জনগণের পাশে থেকে ইতিমধ্যে তিনি নিজেকে অধিষ্ঠিত করেছেন। বৃক্ষরোপন, মাদক বিরোধী সেমিনার, ফ্রি মেডিকেল হেলথ্ ক্যাম্প, ক্রীড়াঙ্গণে সহযোগীতা, শীতবস্ত্র বিতরণ, দরিদ্র শিক্ষার্থীকে অর্থায়ন, অসচ্ছল পিতা-মাতার কন্যাদানে সহযোগীতা এবং অসহায় মানুষের পাশে থেকে মানবতার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ১৯৯১ সালে তিনি গ্রাম সরকারের সভাপতির দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে এবং বর্তমানে তিনি বিট পুলিশিং কার্যক্রমে সভাপতির দায়িত্ব পালন করছেন। তার সহোদর ছোটভাই নূরুল ইসলাম ঘোড়াধাপ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অত্যন্ত সুনিপুণভাবে।
জনাব শহিদুল ইসলাম সম্পর্কে জানতে চাওয়া হলে জোকা গ্রামের ব্যবসায়ী মোঃ মফিজুল ইসলাম আকন্দ বলেন- শহিদুল ভাই ব্যক্তি হিসেবে খুবই সহজ সরল, তার আচার আচরণ অত্যন্ত সন্তোষজনক, মানুষের বিপদে আপদে ছুটে যান। গরীব দুঃখী অসহায় মানুষ তাকে খুবই পছন্দ করে। আমরা তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। জোকা গ্রামের ভ্যানচালক নিজাম উদ্দীন বলেন- সমাজের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে তিনি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। আমার বিশ্বাস তার মতো নেতা চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণ যেমন আস্থা ও বিশ্বাসের ঠিকানা খুঁজে পাবে তেমনি এলাকার উন্নয়ন হবে চোখে পড়ার মতো।
কুতুববাড়ী গ্রামের ভ্যানচালক আব্দুল্লাহ বলেন- শহিদুলের মতো সৎ, আদর্শ ন্যায়পরায়ণ, পরোপকারী, ধর্মীয় ও জনপ্রিয় নেতা চেয়ারম্যান নির্বাচিত হোক এটাই আমাদের প্রাণের দাবী।
রাইস মিল চালক শফিকুল ইসলাম বলেন, এলাকার ছোট বড় ধনী-দরিদ্র এমনকি বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে শহিদুল ভাইয়ের রয়েছে নিবিড় সম্পর্ক।
হেলেঞ্চা গ্রামের অধিবাসী মোঃ ফজলুল হক বলেন, শহিদুলকে এলাকার মানুষ মন থেকে ভালোবাসে ও শ্রদ্ধা করে। কেননা তিনি সবসময় মানুষের খোঁজখবর রাখেন। বিপদে আপদে যথাসাধ্য সাহায্য সহযোগিতা করেন। গরীব দুঃখী ও সাধারণ মানুষকে তিনি আর্থিক, মানসিক, শারীরিক, আইনগত সহায়তা ও মানবিক সহায়তা প্রদান করে থাকেন। তাকে চেয়ারম্যান হিসেবে বিজয়ী করার দীপ্ত শপথে এলাকার সকল জনগণ তার পাশে এসে দাঁড়িয়েছে।
উপস্থিত জনতার মধ্যে আব্দুস সালাম, মফিজুল, নুর ইসলাম, শরাফত, জমশেদ, মালেক, সুজন, শামসুল হক, আল-আমিন, আকতার, রাজ্জাক, রহিম উদ্দিন, খোশ মাহমুদ, আঃ হাদী, শফিকুল, রহমতুল্লাহ, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, নাসির উদ্দিন, শরীফ হোসেন ও আনসার মেম্বার সহ অনেকেই একবাক্যে বলেন- শহিদুল ভাইকে আমরা চেয়ারম্যান হিসেবে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি, শহিদুল চেয়ারম্যান হলে ঘোড়াধাপ ইউনিয়নবাসীর ভাগ্যের পরিবর্তন ঘটবে সেইসাথে এলাকার যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা উন্নয়ন, কৃষি উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন হবে চোখে পড়ার মতো।
শহিদুল ইসলাম বলেন- যতদিন বাঁচবো এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ্। চেয়ারম্যান হিসেবে নয় জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে খাদেম হিসেবে জনসেবায় দৃষ্টান্ত স্থাপন করতে চাই। এলাকার প্রতিটি প্রতিষ্ঠান হবে উন্নত, আধুনিক ও জনকল্যাণমূলক, হয়রানিমুক্ত ও জবাবদিহিমূলক। ঘোড়াধাপ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার দৃঢ় অঙ্গীকার।
যতদিন বাঁচবো ঘোড়াধাপ ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করে যাবো ইনশাল্লাহ। -মোঃ শহিদুল ইসলাম
